ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঢাকাসহ আট জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাসহ দেশের আটটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। যদিও দেশের কিছু এলাকায় স্বস্তির আভাস দিয়েছে সম্ভাব্য বৃষ্টির পূর্বাভাস। রোববার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে পশ্চিম দিক থেকে আসা একটি লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে এখন চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। এছাড়া দেশের অন্যান্য অংশে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা আরো কিছুদিন থাকতে পারে।

তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অফিস বলছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সোমবার (১২ মে) থেকে কিছু এলাকায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আগামী তিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবারও সিলেটের পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রামের কিছু এলাকায় এই প্রবণতা অব্যাহত থাকবে।

বুধ এবং বৃহস্পতিবারেও ময়মনসিংহ ও সিলেট অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেখানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে কুষ্টিয়া, কুমিল্লা এবং ঢাকাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ অংশে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকাসহ আট জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

আপডেট সময় : ০৬:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫