ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে সেজদায় লুটিয়ে পড়ল উচ্ছ্বসিত জনতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ ঘোষণার খবর পাওয়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন ছাত্র-জনতা। মুহূর্তেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত। অনেকেই খুশিতে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ সেজদায় লুটিয়ে পড়েন।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খবর আসার সাথে সাথেই এসব দৃশ্য দেখা যায় আন্দোলনকারীদের মাঝে। এসময় পানি ছিটিয়ে, হাত তালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।

সেজদা থেকে উঠে একজন বলেন, ‘আজ আনন্দের দিন, ঈদের দিন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এ আনন্দ আমাদের সবার ‘

আরেকজন বলেন, ‘বিনা কারণে এ দলটি হাজার হাজার নিরীহ মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। লাখো মানুষকে বিনা দোষে জেলে দিয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে এসব করেছে। আজ থেকে আমরা এ নাম শুনতে চাই না।’ একই কথা বলেন সোলাইমান, আনাস, তরিকুল, জয়নালসহ আরও অনেকে।

পরে আনন্দ মিছিল বের হয়। শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে ব্যাপক শোডাউনসহ অংশ নেন এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে সেজদায় লুটিয়ে পড়ল উচ্ছ্বসিত জনতা

আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫