ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে তা অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনে যেকোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন ও সমর্থকদের ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

বৈঠক-পরবর্তী এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মী, এবং ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষার স্বার্থে দলটির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে:দলীয় সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচারণা, অনলাইন বা সাইবার কার্যক্রম, অঙ্গসংগঠনের যাবতীয় কর্মসূচি ।

আইন উপদেষ্টা জানান, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়া, বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা নতুন রাজনৈতিক রূপরেখার ভিত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫