ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি ইতোমধ্যে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রক্রিয়াগত দিকগুলো আলোচনার জন্যই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, “আজকের বৈঠকে আইসিটি অ্যাক্ট সংশ্লিষ্ট অধ্যাদেশের প্রস্তাবনাও আলোচনার তালিকায় রয়েছে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”

এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত থেকে বলেন, “আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বর্তমানে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫