ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় উত্তাল রাজপথ: একাধিক মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীজুড়ে একাধিক রাজনৈতিক দল ও ছাত্র-জনতার উদ্যোগে শুক্রবার (৯ মে) বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যেই রাজধানীর শাহবাগ, পল্টন মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

শাহবাগ অবরোধে ছাত্র-জনতা

বিকেল সাড়ে চারটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ জনতা। ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে মিছিল করে তারা মোড় অবরোধ করেন। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল: “আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, “গণহত্যার বিচার কর”, “বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ”।

অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী সব রাস্তা বন্ধ হয়ে পড়ে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

পল্টন মোড় অবরোধে গণ অধিকার পরিষদ

একই দাবিতে পল্টন মোড় অবরোধ করে আন্দোলন করছে গণ অধিকার পরিষদ। বিকেল ৪টার দিকে দলটির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মোড়ে অবস্থান নেন। তাদের মুখে ছিল:”ব্যান ব্যান হবে, আওয়ামী লীগ ব্যান হবে”,”শেখ হাসিনার ফাঁসি চাই”, “শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না”।

অবরোধের ফলে পল্টন এলাকা ও আশপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এনসিপির সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুবক ও সাধারণ নাগরিক অংশ নেন। স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা:

“লীগ ধর, জেলে ভর”,”গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, “কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়”।

দলটির নেতা হাসনাত আবদুল্লাহ আগেই ঘোষণা দিয়েছিলেন শাহবাগে অবস্থান কর্মসূচির। সেই মোতাবেক সমাবেশ শেষে মিছিল করে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়।

রাজনৈতিক উত্তেজনা ও পটভূমি

আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর এই আন্দোলন নতুন মাত্রা নিচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের উদ্যোগে দলটি নিষিদ্ধের আলোচনা তীব্র হয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইনগত ভিত্তি প্রস্তুত রয়েছে এবং আইসিটি ও সন্ত্রাস দমন আইন প্রয়োগের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।

চলমান পরিস্থিতি

রাজধানীর বিভিন্ন এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। জনভোগান্তি বাড়ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় উত্তাল রাজপথ: একাধিক মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ

আপডেট সময় : ০৪:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫