ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারো ‘ঢাকা মার্চ’- নাহিদ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজস্পতিবার (৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে।

তিনি আরও লেখেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সমাবেশ শেষে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়। এই কর্মসূচিতে এনসিপির পাশাপাশি বিভিন্ন ইসলামি সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদেরও প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উপস্থিত থাকতে দেখা যায়। কেউ কেউ মিছিল করে সমাবেশস্থলে যোগ দেন।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে এনসিপি, ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠন। শুক্রবার সকালেও ওই এলাকায় এসব সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারো ‘ঢাকা মার্চ’- নাহিদ

আপডেট সময় : ০৫:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫