ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

গুরুত্বের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠে আসার প্রেক্ষাপটে সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে।

আজ (৯ মে) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন সরকার গভীরভাবে বিবেচনায় রাখছে। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনদাবির প্রতি সম্মান জানিয়ে সরকার ইতোমধ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত বাংলাদেশ ছাত্রলীগকে প্রচলিত আইনের আওতায় নিষিদ্ধ করেছে।

মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগও নিয়েছে সরকার।

সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, “এই ঘটনার পর জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, সরকার তা সম্পর্কে অবগত। যারা এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী আবদুল হামিদ গতকাল (৮ মে) দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ শুক্রবার জুমার নামাজের পর সেখানে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুরুত্বের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার

আপডেট সময় : ০৯:৫২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫