ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘চাঁদাবাজদের যদি আবার ক্ষমতায় আনা হয়, তবে আমাদের আবার জবাই করা হবে।’

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এই জনসভা অনুষ্ঠিত হয় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল এবং কোরআন-সুন্নাহবিরোধী সকল আইনি উদ্যোগ প্রত্যাহারের দাবিতে।

চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর মায়ের আর্তনাদ থামেনি। আজও সেই কান্না, সেই চিৎকার আমাদের কানে বাজে। মুগ্ধর পানি পানি শব্দ ভুলিনি, আবু সাইদের গুলিবিদ্ধ বুকে দুই হাত ছড়িয়ে পড়ার দৃশ্য ভুলিনি। অথচ সেই ঘটনায় যারা দায়ী, তারাই আজ চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন-ঘাট দখল নিয়ে আবারও মাঠে নেমেছে।’

তিনি অভিযোগ করেন, দেশের লাখ লাখ মানুষ আন্দোলনে পঙ্গু হয়েছে, অনেকেই চোখ হারিয়েছে, প্রাণ হারিয়েছে বহু সাংবাদিক। তারপরও যারা এসব ঘটনার পেছনে, তাদের যদি আবার ক্ষমতায় বসানো হয়, তাহলে এই জাতি আরেকটি গণবিনাশের মুখে পড়বে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ ও জনতা তা কিছুতেই মেনে নেবে না। এই রাষ্ট্রে প্রথম প্রয়োজন প্রকৃত সংস্কার। তার আগে কোনো জাতীয় নির্বাচন নয়।’

চরমোনাই পীর আরও বলেন, ‘বর্তমান সরকার গণঅভ্যুত্থানের ফসল। স্বাধীনতার পর কেউ এত বড় জনসমর্থন পায়নি। এত সমর্থন পেয়েও সুন্দর ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় তারা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো— এই ব্যর্থতার দায় কোথায়?’

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের বাদ দিয়ে যে সংস্কারের কথা বলা হয়েছে, তা বিশ্বে নজিরবিহীন। এটি কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

এই জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী। আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মনতাছির আহমাদ এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে: চরমোনাই পীর

আপডেট সময় : ০৫:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫