ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত, সীমান্তজুড়ে ব্ল্যাকআউট

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারতের জম্মু ও পাঞ্জাব সীমান্ত এলাকা। বৃহস্পতিবার (৮ মে) রাতে এ ঘটনায় সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় ব্ল্যাকআউট ও মোবাইল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনডিটিভি ও বিবিসি জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হীরানগর এলাকায় মোট ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স ইউনিট বেশিরভাগ হামলা প্রতিহত করেছে।

হামলার পর জম্মুর কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর, গুরুদাসপুর এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাতেও সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

এদিকে, সিএনএন জানিয়েছে, পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত এখনও নিশ্চিত হয়নি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জবাবে গত ৬ মে ভারত আজাদ কাশ্মীরে ৯টি স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিশ্লেষকদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত, সীমান্তজুড়ে ব্ল্যাকআউট

আপডেট সময় : ১২:৫২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫