ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মধ্যরাতে উত্তাল যমুনা, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির নেতাদের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে মিছিলসহ যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে যমুনার সামনে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব এবং এপিবিনের সদস্যরা মোতায়েন রয়েছে। ডিএমপির রমনা বিভাগের একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন:“যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া এই কর্মসূচি থেকে সরে আসা হবে না।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় এনসিপির অবস্থান কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যরাতে উত্তাল যমুনা, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান

আপডেট সময় : ১২:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫