ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত কিংবা তাকে সহায়তা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

আজ (৮ মে) দিনাজপুরে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। মামলার আসামি থাকা অবস্থায় তার এভাবে দেশ ছাড়ার ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

এই ঘটনায় অন্তর্বর্তী সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সরকারের অসতর্কতা কিংবা ইচ্ছাকৃত সহযোগিতায় আবদুল হামিদ দেশ ছাড়তে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার তথ্য রয়েছে। মামলাটি হয় চলতি বছরের ১৪ জানুয়ারি। এতে তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারির আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে অন্তত অর্ধশত মামলা দায়ের হয়, তবে সেসব মামলার কোনোটিতেই আবদুল হামিদের নাম ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫