ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রেপ্তার ৩

শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও বিদেশি মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চক্রাখালী বাজারসংলগ্ন একটি নির্জন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া অপর দুই সহযোগী হলেন আহাসান ও হাবিব।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর দেবাশীষ। তিনি জানান, একটি নির্জন স্থানে কয়েকজন সন্ত্রাসী সদস্য একত্রিত হয়ে বড় ধরনের অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে কালা তুহিনসহ তিনজনকে আটক করা হয়।

তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দেড় কেজি গানপাউডার, ১৭ বোতল বিদেশি মদ, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৭:৪৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫