ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

সীমান্তে সাদা পতাকা: ভারত আত্মসমর্পণ করেছে, বলছে পাকিস্তান”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই এলওসি’র চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে ভারত আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে—এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।

আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-এর সঙ্গে আলাপকালে আতাউল্লাহ তারার জানান, “সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।” তিনি আরও দাবি করেন, নিয়ন্ত্রণরেখা (LoC) সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের একাধিক পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, “ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই স্পষ্ট ইঙ্গিত।”

তারার আরও জানান, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর অভিযান ও পাল্টা হামলার ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো সফলভাবে ধ্বংস করেছে।”

তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্তে সাদা পতাকা: ভারত আত্মসমর্পণ করেছে, বলছে পাকিস্তান”

আপডেট সময় : ০৪:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫