ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে ‘জুলাই ঐক্য

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই গণহত্যার’ বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এবং শহীদ ও আহতদের তালিকা প্রকাশসহ একাধিক দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শিক ও সামাজিক-রাজনৈতিক সংগঠন নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোট গঠিত হচ্ছে। জোটটির নাম দেওয়া হয়েছে ‘জুলাই ঐক্য’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘জুলাই ঐক্য’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে ‘ইনকিলাব মঞ্চ’, ‘জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স’, ‘জুলাই রেভ্যুলাইশনারি অ্যালায়েন্স’, ‘রক্তিম জুলাই’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’-এর মতো বেশ কয়েকটি সংগঠন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

জানা গেছে, ‘জুলাই ঐক্য’র মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক মানদণ্ডে ‘জুলাই গণহত্যা’র নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা। একইসঙ্গে আওয়ামী লীগকে গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের প্রতীক হিসেবে আখ্যায়িত করে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হবে। এছাড়া শহীদ, আহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও এই প্ল্যাটফর্মের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এই জাতীয় জোটের মাধ্যমে সব মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে একত্রিত করে ‘জুলাই অভ্যুত্থানের’ চেতনা ও ঐক্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে ‘জুলাই ঐক্য

আপডেট সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫