ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা বাতিল হচ্ছে

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন পেয়েছে। আজ (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চলতি সপ্তাহেই আইনটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, নতুন আইনে আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারার অধীনেই আগের সরকারের আমলে ৯০ শতাংশ রাজনৈতিক মামলা দায়ের হয়েছিল, যা নতুন আইনের ফলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তিনি আরও জানান, এই ৯টি ধারা বাতিল হওয়ার ফলে জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে যেসব মামলা দায়ের হয়েছিল, সেগুলোসহ অধিকাংশ মামলাই আর টিকবে না। আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার আইনে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং ধর্মীয় উসকানিমূলক মামলাগুলো দ্রুত আমলে নেওয়ার জন্য আলাদা ধারা সংযোজন করা হয়েছে।

বৈঠকে আরও দুটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ড. নজরুল। এর মধ্যে রয়েছে সীমানা পুনঃনির্ধারণ আইন এবং সিভিল প্রসিডিউর কোর্ট (সিপিসি) আইন। তিনি বলেন, সিপিসি আইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

আইন উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, বড় ধরনের কোনো আইনগত সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া করা হবে না। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে যারা বিদ্বেষমূলক ও অশালীন ভাষায় মন্তব্য করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে শালীনতার সীমা রক্ষা করে মত প্রকাশ করার জন্য। তিনি জানান, কমিশন কেবল সুপারিশ দিয়েছে, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ঈদুল আজহার ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত না করতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখা হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা বাতিল হচ্ছে

আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫