ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা ভেঙে ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ হরিণটানা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫