ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঈদুল আজহা; ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রোববার (৪ মে) রেলভবনে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২১ মে থেকে ২৭ মে’র মধ্যে। প্রতিদিন একদিন পরের যাত্রার টিকিট ছাড়া হবে। যেমন, ২১ মে মিলবে ৩১ মের টিকিট, ২২ মে মিলবে ১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে ২৭ মে পর্যন্ত চলবে বিক্রি।

ঈদের ছুটি শেষে যাত্রীদের ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সে অনুযায়ী, ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে ৩০ মে থেকে ৫ জুনের মধ্যে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের যাত্রার টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট ইস্যু করা হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। তবে এবারের ঈদে যাত্রীদের সব টিকিটই অনলাইনে সংগ্রহ করতে হবে। কোনো ধরণের টিকিট স্টেশনে গিয়ে কিনতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহা; ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫