বাগেরহাটে আম পাড়তে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায় আম গাছ থেকে পড়ে কাজী রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার এ দুর্ঘটনা ঘটেছে। কাজী রাকিবুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কাজী রাকিবুল ইসলাম মোল্লাহাটের কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে। তিনি কোদালিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪ ঘটিকার সময় মাহাবুব নামের এক ব্যাক্তির আম গাছে উঠে ওই কিশোর , কিন্তু আম গাছের মগডালে উঠলেই ডাল ভেঙে নিচে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
















