ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। আজ (৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে লন্ডনে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করেই দেশে ফিরছেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে কাতারের আমির তার রাজকীয় বহরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। গত ৮ জানুয়ারি সেই বিমানে করেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। একই বিমানে তিনি এবার দেশে ফিরছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫