ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

জামালপুর জেলা মেলান্দহ থানাধীন ছবিলাপুর প্রতারনা ভয়ভীতি মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ থানাধীন পশ্চিম ছবিলাপুর এলাকায় প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার একটি চাঞ্চল্যকর ঘটনায় শনিবার রাতে জেলা পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো: আব্দুল্লাহ আল আজাদ-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে জামালপুরের শেখেরভিটা ও চাড়াল কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে লাভলু নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাভলু মেলান্দহের উপজেলার হাজরাবাড়ী পৌরসভা ফকির পাড়া এলাকার বাসিন্দা। সে জামালপুর পৌর এলাকার শেখেরভিটায় বসবাস করে। লাভলুকে গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ইমু অ্যাকাউন্টের তথ্য, এবং কথিত মাদক ব্যবসায়ীদের তালিকার নকল কপি উদ্ধার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, জামালপুর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এই ঘটনায় অভিযুক্তরা ডিবি পুলিশের নাম অপব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করছিল, যা সমাজে আতঙ্ক ও অবিশ্বাস সৃষ্টি করেছে। আমাদের গোয়েন্দা শাখার দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করছি, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। জনগণকে অনুরোধ করব, এ ধরনের প্রতারণার শিকার হলে অবিলম্বে নিকটস্থ থানা বা জেলা পুলিশের সাথে যোগাযোগ করুন। পুলিশ আপনার বন্ধু, শত্রু নয়।

তিনি আরও বলেন, এই প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জনগণের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলের কাছে তথ্য প্রদানের আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুর জেলা মেলান্দহ থানাধীন ছবিলাপুর প্রতারনা ভয়ভীতি মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫