ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত করা হয় চিন্ময়কে। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শুধু আলিফ হত্যা নয়—পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিস্ফোরণের ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার শুনানি হবে মঙ্গলবার (৬ মে)।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় সংঘর্ষে আদালত চত্বরের পাশে আইনজীবী সাইফুল আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

এ ছাড়া ওইদিন পুলিশের ওপর হামলা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় : ০৬:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫