ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। তারা সবাই এক পরিবারের সদস্য।

চিকিৎসক শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে একইদিন সকালে মারা যান পারভিন আক্তার, যিনি ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

গত সপ্তাহে একে একে মারা যান পরিবারের অন্য সদস্যরাও। শনিবার (৩ মে) মারা যায় শিশু আয়ান। এর আগে সোমবার (২৮ এপ্রিল) মৃত্যুবরণ করেন সিমা আক্তার, যিনি ৯০ শতাংশ দগ্ধ ছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

গেল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মোগলখাল এলাকায় গৃহস্থালি কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে গুরুতর দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন

আপডেট সময় : ০৪:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫