ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০ মের মধ্যে ঢাকার হোটেল-রেস্তোরাঁ নিবন্ধন না করলে ব্যবস্থা: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০ মের মধ্যে রাজধানীর যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ রোববার (৪ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঢাকার সব আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সুপারশপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে শ্রম আইনের আওতায় আনতে হবে। ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারার আলোকে এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শ্রম উপদেষ্টা আরও জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকেরা ঢাকা মহানগরের সব ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করবেন।

ড. সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে বলেন, ২০ মের মধ্যে যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা স্থাপন, সম্প্রসারণের জন্য অনুমতি এবং রেজিস্ট্রি করার নির্দেশ দিতে পারে। সেই সঙ্গে নির্ধারিত ফি প্রদান ও লাইসেন্স নবায়নের বিধানও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২০ মের মধ্যে ঢাকার হোটেল-রেস্তোরাঁ নিবন্ধন না করলে ব্যবস্থা: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫