ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৪ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে ঈদের সময় পশু পরিবহন, চামড়া ব্যবস্থাপনা ও বর্জ্য নিস্পত্তি সংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন হতদরিদ্র জনগোষ্ঠী, যারা এই অর্থের ওপর নির্ভর করেন। এই অব্যবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ‘সিন্ডিকেটের’ ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “সিন্ডিকেট কিংবা অব্যবস্থাপনার কারণে যেন কেউ বঞ্চিত না হয়, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”

এ সময় কোরবানির পশু পরিবহনের সময় নৃশংসতা পরিহার এবং হাটে পশুর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব ইটিপি ব্যবহারের ওপরও জোর দেন তিনি।

কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকবেন—

  •  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

  • শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

  • সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

  • পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  • স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী

  • বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

  • প্রেস সচিব শফিকুল আলম

  • শিল্প সচিব মো. ওবায়দুর রহমান

  • ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি

বৈঠকে জানানো হয়, এ কমিটি ঈদপূর্ব প্রস্তুতি থেকে শুরু করে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫