সংবাদ শিরোনাম ::
হাট বসানো যাবে না আফতাব নগরে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। ফলে চলতি বছরও ওই এলাকায় হাট বসানো যাচ্ছে না।
রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।
তিনি জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ এ বিষয়ে হাইকোর্টে একটি রুল এখনো বিচারাধীন। তাই নতুন বিজ্ঞপ্তির কার্যক্রম চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।
আদালতের এ আদেশে ওই এলাকায় হাট বসানোর উদ্যোগ আপাতত বন্ধ থাকছে।
















