ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

ঝালকাঠিতে মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে নিহত-২

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। শনিবার (৩ মে) বেলা ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার পশ্চিম দপদপিয়া বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয় ও বরিশাল শেবাচিম কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আরেকজনের মৃত্যু হয়। এবং কয়েকজন আহত হয়।

নিহতরা হলেন— বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০) ও এক‌ই উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০)।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহেন্দ্রচালক পালিয়ে যায়, পুলিশ গাড়িটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে নিহত-২

আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫