ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর সহ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে পুর্ব শিমুলতাইড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর সহ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে শনিবার বিকেল নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আতিকুরের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আতিকুরের স্ত্রী মোছাঃ মাহমুদা আক্তার। তিনি জানান, একই এলাকার আব্দুল কাদের মাষ্টারের সাথে তাদের ৯ শতক জমি নিয়ে দীর্ঘকাল বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ন জমিটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে। পরে এই বিরোধ কে কেন্দ্র করে কাদের মাষ্টার তার লোকজন সহ তাদের বাড়িতে এসে ভাংচুর চালায় এবং আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে তারা প্রথমে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ও পরে সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে তাদের জায়গাটি দখল করার জন্য তার স্বামী আতিকুর ও শ্বশুর আনোয়ার হোসেন, চাচা শ্বশুর ইব্রাহিম, দেবর একরামের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। এই মিথ্যা মামলা দেওয়ার কারনে স্বামী শ্বশুর সহ বাকি সদস্যগন পলাতক রয়েছে। তিনি পুলিশ প্রশাসনের নিকট মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত সহ তাদের নিরাপত্তার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আতিকুরের মা আলেয়া, ভাবী আঙ্গুলী বেগম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর সহ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫