ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার রাত ২টার দিকে উপজেলার রাজাবিরাট দশলাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি বাবু মিয়া একই উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাসিন্দা হারুনুর রশীদের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি বাবু মিয়াকে আটক করে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৭ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দু’টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দু’টি স্মার্টফোন উদ্ধার করা হয়। অভিযান কালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আটক মাদক কারবারিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫