ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

কুড়িগ্রামের রাজারহাট ইউএনও মহোদয়ের সহায়তা ও আশ্বাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সর্বস্বান্ত সুরুজ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের সুরুজ মিয়া (৫০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি তার পেট অপারেশন করান। অপারেশন ও চিকিৎসায় নিঃস্ব হয়ে যায় তার পরিবার।

এর আগে তিস্তা নদীর তীব্র ভাঙনে শেষ আশ্রয় ঘরবাড়িসহ ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়। ফলে অসহায় অবস্থায় গত কয়েকদিন পূর্বে বাঁচার তাগিদে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে আশ্রয় গ্রহন করেন। এরপর থেকে খেয়ে না খেয়ে দিন কাটছিল তাদের।

সোমবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে খবর পেয়ে দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম রাজারহাট রেলওয়ে স্টেশনে গিয়ে সুরুজ মিয়ার পরিবারের সার্বিক খোঁজখরর নেন।

পরবর্তীতে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মহোদয় সুরুজ মিয়ার পরিবারকে ২০ কেজি চাউল, ২কেজি ডাল, ১লিটার তেল, ২টি কম্বল,২প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন সুরুজ মিয়া। তিনি বলেন,স্যার হামাক নয়া করি বাঁচার স্বপ্ন দেখাইছে স্যার অনেক দিন বেঁচে থাক দোয়া করি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সুরুজ মিয়ার পরিবারকে এমতাবস্থায় আবাসনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার পরিবারকে সরকারি অন্যান্য সাহায্য-সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামের রাজারহাট ইউএনও মহোদয়ের সহায়তা ও আশ্বাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সর্বস্বান্ত সুরুজ 

আপডেট সময় : ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫