ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, হামলাকারী মোজাম্মেল গণধোলাইয়ের শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত শান্তি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সার কারখানা এলাকায় মিছিলটি পৌঁছালে মোজাম্মেল হক নামে এক ব্যবসায়ী ও তার অনুসারীরা মিছিলে বাধা দেয় এবং হামলা চালায়। অভিযোগ রয়েছে, মোজাম্মেল কোমরে থাকা চেইনস্টিক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে আঘাত করেন।

এ সময় উত্তেজিত জনতা মোজাম্মেল ও তার সহযোগীদের গণধোলাই দেয়। আহত মোজাম্মেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পলাশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “মোজাম্মেল গং স্বৈরাচারের দোসর, তাদের বিচার ও গ্রেপ্তার চাই।” ছাত্রনেতা আরিফ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোজাম্মেল আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত এবং হামলার নেতৃত্ব দেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পলাশ বালিয়ার মোহাম্মদ মোজাম্মেল গং দের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে মোজাম্মেলের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি এলাকাবাসী জানান মোজাম্মেল চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, হামলাকারী মোজাম্মেল গণধোলাইয়ের শিকার

আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫