সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ার চুনতিতে যুবলীগ নেতার প্রভাব: বালু মহল ও মাটির ব্যবসা দখলে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
— লোহাগাড়ার চুনতির মুন্সেফ বাজার এলাকায় মাটির ব্যবসা ও বালুর মহল দখলে রেখে ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছেন যুবলীগ নেতা আয়াজ। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে একাধারে একাধিক বালুর মহল নিজের দখলে রেখেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সবচেয়ে বেশি মাটি ও বালুর ব্যবসা চলে আয়াজের নিয়ন্ত্রিত সাইট থেকে। নিয়মনীতি তোয়াক্কা না করে পাহাড় কেটে মাটি সরবরাহ করা হচ্ছে বিভিন্ন নির্মাণ প্রকল্পে। পরিবেশ বিধি লঙ্ঘনের বিষয়টি বারবার নজরে আসলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, শক্তিশালী প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন।
—
















