ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

পর্যটক নারী লিমা হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি: অপমৃত্যুর চাপ দেয় পুলিশ, অভিযোগ পিতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৫
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের সি ওয়েলকাম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষে পর্যটক নুরানা আক্তার লিমাকে (২৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা নুর আলম। তবে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ এবং উল্টো তাঁকে অপমৃত্যু মামলা করতে চাপ দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।

নুর আলমের অভিযোগ, এই ঘটনায় ঢাকার সায়দাবাদের ‘রাফসান ট্যুর অ্যান্ড ট্রাভেল বিডি’-এর মালিক মোঃ নাসির উদ্দিন সবুজ জড়িত। প্রভাবশালী এই ব্যক্তিকে রক্ষা করতেই পুলিশ এমন অবস্থান নিচ্ছে বলে দাবি করেছেন তিনি।

গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে ঘটনাটি ঘটে। নিহত লিমার বাবার দাবি, হোটেলের সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড যাচাই করলে এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব যাচাই করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বর্তমানে নিহত লিমার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পেতে ন্যায়বিচারের আশায় তিনি ঘুরছেন প্রশাসনের এক দপ্তর থেকে আরেক দপ্তরে।

নুর আলম প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন তার মেয়ের হত্যার সঠিক তদন্ত হয় এবং দোষীদের বিচারের আওতায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পর্যটক নারী লিমা হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি: অপমৃত্যুর চাপ দেয় পুলিশ, অভিযোগ পিতার

আপডেট সময় : ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫