ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তেত্রিশ দেশীয় অস্ত্র মাদকসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম জহুরুল হক
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে তেত্রিশটি দেশীয় অস্ত্র,
বুপ্রিনরফিন ইঞ্জেকশন, হেরোইন, ইয়াবা গুড়া,ইয়াবা সেবনের সরঞ্জাম,মোবাইল, সিসি ক্যামেরা উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেই সাথে ঘটনার সাথে জড়িত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৭ এপ্রিল সোমবার রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ চিহৃিন্ত মাদক কারবারি শামীম শেখ কে আটক করে।

আটককৃত শামীম শেখ (৩২) গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।

এ অভিযানে, ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সাংবাদিকদের জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তেত্রিশ দেশীয় অস্ত্র মাদকসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫