ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ, জেলা ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য বার্মিজ চাকুসহ গ্রেফতার”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার জলেশ্বরীতলায় প্রকাশ্যে দুইজন সম্মানিত সাংবাদিকসহ তিনজনকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলার গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া ত্বরিত অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত ৬ এপ্রিল ২০২৫ খ্রি., বেলা আনুমানিক ৩:৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন জলেশ্বরীতলা জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেশ জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি জনাব খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট জনাব আসাফুদৌলা নিয়ন এবং তাদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে মারধর ও লাঞ্ছিত করে একদল দুর্বৃত্ত।

ঘটনার পরপরই বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা ডিবি অফিসার ইনচার্জ জনাব মো. ইকবাল বাহারের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ এপ্রিল রাত ১১:৪৫ মিনিটে শাজাহানপুর থানাধীন বনানী এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. রাকিবুল ইসলাম রাকিব (২২) সহ ৫ জন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো—
১। মো. হাবিবুর রহমান রকি (২৫)
২। মো. তারিকুল ইসলাম (২২)
৩। মো. জিসান খান (২১)
৪। মো. জিহাদ (২০)
৫। মো. টুটুল (২০)

তাদের মধ্যে রাকিবের বিরুদ্ধে পূর্বে হত্যা ও মাদক সংক্রান্ত ২টি মামলা বিচারাধীন রয়েছে এবং রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা চেষ্টা ও মাদক আইনে ৬টি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সাংবাদিকদের মারপিটের ঘটনায় সদর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় সাংবাদিক সমাজসহ সচেতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ায় বগুড়া জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ, জেলা ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য বার্মিজ চাকুসহ গ্রেফতার”

আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫