ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃমিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নাদের হোসেন মাষ্টার সুপার এডিট করা চাঁদা দাবির অডিও কথোপকথন ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল ) বিকেলে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা অডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।

নাদের হোসেন মাষ্টার বলেন, “আমি এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে। নদীতে ড্রেজার মেশিন চালানোর জন্য চাঁদা দাবির একটি ভূয়া অডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কখনোই চাঁদা দাবির সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অডিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি ডিজিটাল প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন মণ্ডল বলেন, “ফ্যাসিস্ট পলাতক হাসিনার দোসররা ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সুপার এডিট করা অডিও ছড়িয়েছে। আমি কল করার সময় সেখানে উপস্থিত ছিলাম। ব্রহ্মপুত্র নদ খননের প্রকল্প চলমান থাকার সময় ৫ আগস্টের পর সরকারের লোকজন পালিয়ে যায়। জমির মালিক কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং আমাদের কাছে সহযোগিতা চান। আমরা ড্রেজার মালিক নাঈম হোসেনকে ফোন দিয়ে দ্রুত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলি। কিন্তু কুচক্রী মহল আমাদের সভাপতির কথোপকথন সুপার এডিট করে মাত্র ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে দিয়েছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে আওয়ামী লীগের দোসররা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের দলই আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি, কৃষকদের চর দখলসহ নানা অনিয়ম করেছে।”

ড্রেজার মেশিনের মালিক নাঈম হোসেনের সঙ্গে সরাসরি ও মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন মণ্ডল,
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মসিউর রহমান, সদস্য সচিব আলম মিয়া
জমির মালিক রহুল আমিন খন্দকার, আঃ রশিদ, মুকুল হোসেন, আশরাফ হোসেন ও বাদশা মণ্ডলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য: গত কয়েকদিন আগে এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নাদের হোসেন মাষ্টারের একটি কথোপকথন ভাইরাল হয়, যেখানে তাকে ড্রেজার মেশিন চালানোর জন্য চাঁদা দাবি করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, অডিওটি সুপার এডিট করা এবং মিথ্যা প্রচারণার অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫