ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লক্ষ টাকা লুট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লক্ষ টাকা লুট।

মো:সাইদুর রহমান (রুবেল মোল্লা) ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে মাথায় অস্ত্র  ঠেকিয়ে তাকওয়া ফুডপ্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা মালিক মো: ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন বলে জানাগেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

এই বিষয়ে কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন, ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত,পা,মুখ,বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের সনাক্তে কাজ করছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লক্ষ টাকা লুট।

আপডেট সময় : ০৩:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫