ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দৌলতদিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী উপহার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতদিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী উপহার!

শেখ মমিন:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এবারো প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের পক্ষ হতে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সংলগ্ন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শেখ আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন: গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যাক্তি মো. রকিবুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।

এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারের ঈদে উপজেলার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে নারী-পুরুষের মাঝে নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এরআগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বাছাইকৃত ৮০০’শ অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দৌলতদিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী উপহার!

আপডেট সময় : ০৮:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫