ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

মোঃ কাউছার মিয়া।

মনোহরদী উপজেলার হাতিরদিয়া কলা বাজারে আজ শুক্রবার এক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হাতিরদিয়া বাজারের কলার হাটের সরকারী খাস জমিতে বে-আইনীভাবে এক ব্যক্তি নির্মান কাজ করতে থাকলে আজ পরিচালিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে সেটি অপসারন করা হয়েছে।

মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারের কলার হাটে জজ মিয়া নামে রসুলপুর গ্রামের এক ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মান কাজ শুরু করে। এতে স্থানীয় ভূমি অফিস বাঁধ সাধলেও সেটি অব্যহত থাকে। এমতাবস্থায় মনোহরদী উপজেলা ভূমি অফিস আজ এক অভিযানের মাধ্যমে সেখানে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া এ প্রসঙ্গে জানান, এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারী জমি জবরদখলকারী ব্যক্তি ও  মহলের বিরুদ্ধে  একটি কড়া বার্তা দেয়া হয়েছে। এ সময় স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয়রা মনোহরদী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি এই ধরনের কার্যক্রম নিয়মিত চলমান রাখার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

আপডেট সময় : ০৮:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫