ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হিম কুড়াতে গিয়ে বিরহানল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিম কুড়াতে গিয়ে বিরহানল

কবি আসাদ উল্লাহ

এখন চৈত্র মাস, চারদিকে শুকনো পাতার মর্মর
চারদিকে আগুনের হল্লা, তপ্ত হাওয়ার দহন।

মাধবী, কেমন আছো এই চৈত্রে?
ষড় ঋতুর এই দেশে অবশ্য তোমার বিশেষ কোন ঋতু বা মাস নেই-
তোমার চোখে বারো মাস ঘন মেঘ ঘুরে বেড়ায়
অঝোর ধারায় ভেসে যায় শুকনো ঝরা পাতা
আর অনিবার ভেসে আসে লোপা মুদ্রা মিত্রের কণ্ঠ-
‘বুকের ভিতর আগুন জ্বলে চোখে যখন বন্যা বয়।’

একদা এই চৈত্রেই দেখেছিলে প্রেম- ঘন ছায়ার মায়াবী বন
অবশেষে হিম কুড়াতে গিয়ে বুকে নিলে বিরহানল-
যেমন বাংলাদেশ শস্য-শান্তির সূর্যোদয়ের পরিবর্তে
প্রতিদিন পুষে গোপন ব্যথার শ্বাসাঘাত- নোনা নীল জল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিম কুড়াতে গিয়ে বিরহানল

আপডেট সময় : ০২:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫