ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ২৬শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ৯ মাসব্যাপী এই যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

আজ ২৬ মার্চ বুধবার সারাদেশের ন্যায় ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচী সমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধিসহ অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধি। এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন স্তরের জনগণ।

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ০৬:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫