ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, উদাখালী ইউনিয়নে গত বুধবার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছিলো। চেয়ারম্যানের পকেটে বেশকিছু চালের স্লিপ থাকায় গোডাউনে বেশ কিছু চালের বস্তা রয়ে যায়। এসময় কয়েক শতাধিক দুস্থ মানুষ স্লিপ না পেয়ে পরিষদের সামনে অবস্থান নেয়। চাল বেশি হওয়ার শঙ্কায় ও অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান স্লিপ ছাড়াই বেশ কিছু লোককে চাল দিতে থাকেন। এ অবস্থায় বাহিরে দাড়িয়ে থাকা লোকজন হুরোহুরি শুরু করেন। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আল আমিন এবং তার লোকজন হঠাৎ করেই ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে দরজা উন্মুক্ত করে দেন। এতে গোডাউনের চাল লুট হয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা নিজেদের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দেন। এতে বিক্ষুদ্ধ হয়ে বিএনপি এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবী জানায়। একই কর্মসূচি থেকে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণও দাবী করেন নেতৃবৃন্দ। পরে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণ সংক্রান্ত স্মারকলিপি পেশ করেন।

কেএম জহুরুল হক

ফুলছড়ি প্রতিনিধি।

২০-০৩-২০২৫ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 

আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫