সংবাদ শিরোনাম ::
৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, মাধবপুর
বুধবার (১৮ মার্চ) হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা ২ নং চৌমহনী ইউনিয়নে সমজদিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি জনাব গোলাম মোস্তফা নির্দেশনা অনুযায়ী এএসআই সাইফুল এর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে বোরহান উদ্দিন এর ছেলে নিজামুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিজামুদ্দিনের নামে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৩ (১) এর ১৯ এর( ঘ) ধারা ৫ বছরের শশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এর ওয়ারেন্ট ছিল। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
















