ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও দোল উৎসব উদযাপন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবটি  হোলি উৎসব নামেও পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগরকীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে রং বা ‘আবির’।

শুক্রবার  সকালে উপজেলার ভাবিচা গ্রামে গিয়ে দেখা যায়, সারা গায়ে আবির মেখে গ্রামের সবাই মিলে মেতেছে দোল উৎসবে।
কেউ কেউ ৫ থেকে ১০ জনের দল তৈরি করে  রাধাকৃষ্ণ সাজিয়ে সারা গ্রামে ঘুরছেন। সবার গালেমুখে আবিরের রং। মেখেছে সারা গায়েও।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বন্ধন প্রামানিক  জানান, আমরা ৫ জন মিলে একটি দল তৈরি করে আবির নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি।
একাদশ শ্রেণির শিক্ষার্থী  অপু প্রামানিক জানান, আমরা ২০ জন মিলে একটা দল তৈরি করেছি।আমরা গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ির সবাইকে  আবির মাখিয়ে দিচ্ছি।

মানিক মন্ডল  (৪০) জানান, আমাদের গ্রামে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আমরা ১০ জনের একটি দল করে রাধাকৃষ্ণ সাজিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছি। সঙ্গে রয়েছে খোল করতালের বাদ্য-বাজনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫