ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

কে.কে.আর যুব সংঘ ও ব্লাড গ্রুপ এবং সুগন্ধি ব্লাড গ্রুপের ব্যানারে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন:- রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’, খুন, ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে, ধর্ষকেরা ধর্ষণ করে, প্রশাসন কি করে, আমি কে তুমি কে, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক খান গোলজার হোসেন, রাখালগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রোমান, বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম ডাবলু, শেখ সেলিম, কে.কে.আর, যুব সংঘ ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাইফুল ইসলাম, ব্লাড ব্যাংকের সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক- খান মুছা, সুগন্ধি ব্লাড গ্রুপেট
প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল আলামিন, সাধারণ সম্পাদক শেখ আরাফাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের শুধু গ্রেফতার করলেই হবেনা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের ব্যবস্থা করতে হবে। যাতে করে ছোট্ট শিশু আছিয়ার মত আর কোন শিশুর প্রাণ অঝরে না ঝরে। আছিয়ার বিচার না হলে আমরা একযোগে সারাদেশে এর থেকে আরো বড় কর্মসূচি গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫