ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবন হতে চোরাইকৃত কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন হতে চোরাইকৃত কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

খুলনার রুপসা নদীতে সুন্দরবনের চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠ সহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১২ মার্চ) রাতে অভিযান চলাকালীন কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জন কে ০৩ টি বোটসহ আটক করে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৫ তারিখ বুধবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ০৩ টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবন হতে চোরাইকৃত কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫