ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ: গণ-আবেদনের পর পৌরসভার অভিযান, খালে বর্জ্য ফেলার পাইপ বন্ধ ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ উৎপন্ন  করার অপরাধে ৬জন আটক পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা  আইনের শাষণ কোথায় জামালপুরের রশিদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের চাঁদাবাজির প্রতিবাদে বুধবার মানববন্ধন করে ভুক্তভোগীরা।তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলিল লেখকদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।বুধবার গোমস্তাপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ভুক্তভোগীরা জানায়, জমির রেজিষ্ট্রেশন করতে এলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেরেস্তার নামে ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে সরকারি ফিস বহিঃর্ভূত অর্থ আদায় ও মুহুরী সমিতির নামে দলিল লেখকরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। এর প্রতিবাদে বুধবার সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ভুক্তভোগী জনসাধারণ। আর এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ সারাবেলার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণমুক্তির গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলামকে স্থানীয় দলিল লেখকরা মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহীন আলম বলেন, গোমস্তাপুর সাব রেজিস্টার অফিসে সামনে গোমস্তাপুর বাজার পাড়া সমাজ উন্নয়ন যুবসংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে সাব রেজিস্ট্রারকে স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে দলিল লেখক হুমায়ন কবির টিংকু, মনিরুল ইসলাম , অলিউল ইসলাম বাবু , হাসমত আলী, শামিম, বাকি, মিনহাজুল ইসলাম টিটোসহ অন্যরা তাদের উপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফোনগুলো ফেরত পায় তারা। এ ঘটনায় তারা গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, সাব রেজিস্ট্রার অফিসের ঘটনায় সাংবাদিকরা অভিযোগ দিলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫