ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিয়ামতপুর জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামতপুর জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, নিহত ১

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারামারির ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় কফিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে উপর্যুপরি চুরিকাঘাত করে। তার ডাক চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে সেখানেই ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। # ১১ মার্চ ২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়ামতপুর জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, নিহত ১

আপডেট সময় : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫