ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামের হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

উক্ত ইমাম মাওলানা মোঃ বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫