ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ মার্চ সোমবার ত্রিশাল উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ।

মাছ চাষে এআই প্রযুক্তির ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে হয়। এ পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আ্যকুয়াকালচার ৪.০ প্রযুক্তির অটোমেশন ডিভাইস ও ভার্টিকাল এক্সপানশন প্রযুক্তির সমন্বিত ব্যবহারে পুকুরের সামগ্রিক চলমান ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এমন পদ্ধতি গ্রহণের মূল উদ্দেশ্য অল্প জায়গায় কিভাবে ৩ থেকে ৪ গুণ মাছ উৎপাদন করা যায় এবং ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রম এর পরিমাণ কমানো।
এক‌ একর জমির একটি পুকুরে এই প্রযুক্তির ব্যবহারে সেন্সর ও অন্যান্য প্রযুক্তিগত সামগ্রিক ক্রয় ও ইনস্টলমেন্টে খরচ হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।
উদ্বোধন কালে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ময়মনসিংহে। সেইক্ষেত্রে আমাদের এই নতুন উদ্ভাবন প্রকল্পটি মাছ চাষে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, এ প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, এই উপজেলার ১২টি ইউনিয়নে এই প্রকল্পের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানো হবে। যাতে করে মাছ চাষীরা এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫