ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

পাঁচবিবির নবাগত ইউএনও রোমানা রিয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবির নবাগত ইউএনও রোমানা রিয়াজ

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এর যোগদান। গত বুধবার তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পত্র দাখিল করেন। রবিবার সকাল ১০’টায় নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে উপজেলার প্রশাসনের প্রায় সকল দপ্তর প্রধানগন ফুলের শুভেচ্ছা জানান।
নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ দেশের আধুনিক শিক্ষার জেলা হিসাবে পরিচিত টাংগাইলের বাসাইল উপজেলার নাইকানী গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারে জন্ম গ্রহণ করেন। পাশের গ্রামের ঈশরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষা জীবনে প্রবেশ করেন। ১৯৯৮ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে সফলতার সহিত পঞ্চম শ্রেণী পাশ করে ঢাকার মিরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ২০০৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে আবারও বিজ্ঞান বিভাগে ঢাকা ক্যান্টেরমেন্টের অভ্যন্তরে শহীদ আনোয়ার গার্লস কলেজে ভর্তি হন তিনি। ২০০৫ সালে তিনি এইচএসসি সফলতার সহিত পাশ করে উচ্চত্বর ডিগ্রী অর্জণের জন্য রসায়ন বিষয় নিয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের ভর্তি হয়। নারী জগতের প্রসিদ্ধ বিদ্যাপিঠ ইডেন মহিলা কলেজ থেকে ২০০৯ সালে তিনি অর্নাস এবং একই প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে মার্ষ্টাস পাশ করেন। এরপর তিনি ৩৬’তম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) সুপারিশ প্রাপ্ত হয়। চাকুরী জীবনে প্রথমে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে (শিক্ষানবিশ) নির্বাহী ম্যাজিট্্েরট হিসাবে যোগদান করেন। ৩ বছর পর বগুড়া থেকে বদলী হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়েও তিনি কর্মরত ছিলেন। সর্বশেষে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি গত বুধবার জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর রোমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের
মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক ও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচবিবির নবাগত ইউএনও রোমানা রিয়াজ

আপডেট সময় : ০৫:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫